সৌদি আরবে প্রেট্রোল পাম্প সহকারী হিসেবে কাজ করার সুযোগ: Opportunities to work as a petrol pump assistant in Saudi Arabia

👷বাংলাদেশি অদক্ষ ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানে সবচেয়ে বেশি সুযোগ দিয়ে থাকে সৌদি আরব । বর্তমানে প্রায় ৩৫ লাখ (২০২৫-২৬ সালের পরিসংখ্যাণ অনুযায়ী) বাংলাদেশী প্রবাসী সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কাজ করছে । ২০২৫ সালেই ৭,৫২,৭১৫ জন বাংলাদেশি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে প্রবেশ করেছে । বিভিন্ন দেশের শ্রমবাজার বন্ধ থাকায় সবচেয়ে বেশি সংখ্যক কর্মী জীবিকার তাগিদে সৌদি আরবে চলে গিয়েছে । সৌদি সরকার তাদের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক নিয়োগ অব্যহত রেখেছে । তবে দক্ষ জনশক্তি নিয়োগে তারা তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে । সৌদি আরব সরকার তাদের দেশের উন্নয়নে বাংলাদেশী শ্রমিকদের অবদান অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করে । বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগে অনিয়ম করায় সৌদি দূতাবাস তাদের লাইসেন্সে ভিসা দেয়া স্থগিত রেখেছে । আপনারা যারা ভবিষ্যতে সৌদি আরব যাবেন তারা অবশ্যই কারিগরি প্রশিক্ষণ নিয়ে যাবেন । কোন কাজ জানা না থাকলে কোন প্রতিষ্ঠান আপনাকে কাজের সুযোগ প্রদান করবে না । টাকা খরচ করে বিদেশে গিয়ে যদি কাজ করতে না পারেন তাহলে দেশে ফিরতে হবে খালি হাতে । আপনারা যারা সৌদি আরবে পেট্রোল পাম্প কর্মী হিসেবে কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা আপনাদের কর্মজীবনে কিছুটা হলেও অবদান রাখতে চাই । 


👍কাজের ধরণ: পেট্রোল পাম্প এটেনডেন্ট বা পেট্রোল বিক্রয় কর্মী

👍শিক্ষা: শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ । যারা অভিজ্ঞ তাদের ৯ম শ্রেনি পর্যন্ত পড়ালেখা থাকলেও হবে ।

👍প্রশিক্ষণ বা কর্মদক্ষতা: প্রেট্রোল পাম্পে কাজ করা ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে । কাজে আগ্রহী হলে প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হবে ।

👍বয়স: ২১-৪৫ বছরের মধ্যে হতে হবে ।

👍বাসস্থান: কম্পানি প্রতিটি কর্মীর থাকার ব্যবস্থা করবে ।

👍খাবার: আমরা যেহেতু মাছে ভাতে বাঙ্গালি তাই কয়েকজন মিলে মেস করে খেতে হবে ।

👍পোষাক বা ইউনিফর্ম: কর্মক্ষেত্রে কাজ করার সময় সেফটি শো ও নিদিষ্ট ইউনিফর্ম পড়তে হবে । আর কম্পানি আপনাদেরকে তা প্রদান করবে ।

👍কাজের সময়: সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ৯-১০ ঘন্টা কাজ করতে হবে ।

👍ওভারটাইম: নিয়মিত কর্মঘন্টার বাইরে কাজ করার সুযোগ থাকবে ।

👍বেতন: ১৪০০ রিয়েল (কর্মদক্ষতার ভিত্তিতে বেশিও হতে পারে)

👍ভাষাগত দক্ষতা: সৌদি আরবের মানুষের ভাষা আরবি । তাই পাম্পে ব্যবহৃত কথপোকথন গুলো শিখে যাওয়া উচিত ।

👍মেডিকেল টেস্ট: সৌদি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেস্ট করতে হবে ।

👍পুলিশ ক্লিয়ারেন্স: অনলাইনে আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ।

👍ছবি: সম্প্রতি তুলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ০৬ কপি ল্যাবপ্রিন্ট ছবি জমা দিতে হবে ।

হটলাইন:

⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post